Logo
প্রিন্টের তারিখ: 29 July 2026 | প্রকাশের তারিখ: Jul 29, 2026

সংবাদ শিরোনাম : তিতুদহ সমাজ কল্যাণ সংস্থা (TSWO)-র আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ও সামাজিক কার্যক্রম অনুষ্ঠিত

তিতুদহ সমাজ কল্যাণ সংস্থা (TSWO)-র আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ও সামাজিক কার্যক্রম অনুষ্ঠিত
নিউজ ডেস্কঃ
​“শিক্ষা, সেবায় গড়ব দেশ, মাদকমুক্ত পরিবেশ; তিতুদহ সমাজ কল্যাণে ই, হাসবে সবার বাংলাদেশ”— এই মূলমন্ত্রকে সামনে রেখে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় ‘তিতুদহ সমাজ কল্যাণ সংস্থা’ (TSWO)-র আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে।
​শনিবার (২৫ জুলাই ২০২৬) বিকাল ৩:০০ ঘটিকায় চুয়াডাঙ্গার তিতুদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে মাদক বিরোধী র‍্যালি, ফুটবল টুর্নামেন্ট, বৃক্ষরোপণ কর্মসূচি এবং অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ফুড প্যাকেজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​সংগঠনটির আত্মপ্রকাশ ও সমাজসেবামূলক এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক জনাব মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ মনিরুজ্জামান।
​তিতুদহ সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ্-র সভাপতিত্বে এবং মোঃ সোহেল রানা-র সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
​অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলা ও সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডের কোনো বিকল্প নেই। “জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন”— এ বার্তা ছড়িয়ে দিয়ে একটি সুন্দর ও কল্যাণমুখী সমাজ গঠনে তিতুদহ সমাজ কল্যাণ সংস্থা (TSWO) অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করা হয়।
​অনুষ্ঠান শেষে স্থানীয় অসহায় ও হতদরিদ্র পরিবারগুলোর হাতে ফুড প্যাকেজ তুলে দেওয়া হয় এবং পরিবেশ রক্ষায় চারা রোপণ করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ জনতার চুয়াডাঙ্গা
সকল কারিগরি সহায়তায়ঃ নেক্সটজেন আইটি
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF